,

কৃষকলীগের সাধারণ সম্পাদক হলেন গাইবান্ধার উম্মে কুলসুম স্মৃতি

news-image

রংপুর ব্যুরো : মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের শীর্ষ পদে নারী নেতৃত্ব উঠে এলো। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলার উম্মে কুলসুম স্মৃতি।

আজ বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের দশম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন শেষে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।উত্তর জনপদের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন কৃষক লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এর পর সবশেষ একাদশ জাতীয় নির্বাচনে তিনি গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পেশায় আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি এর আগে কৃষক লীগের সবশেষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত: কৃষক লীগের জন্মের পর গত চার দশকের মধ্যে এবারই প্রথম কোনও নারীকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর