,

রংপুরে এনজিওর নারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে ভেন্ডাবাড়িতে এনজিও ব্র্যাকের প্রগতি শাখায় কর্মরত রুমি খাতুন নামে এক নারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রংপুরের পীরগাছার পারুল মহিশামুড়ি গ্রামের আলতাব হোসেনের মেয়ে।

আজ দুুপুরে ভেন্ডাবাড়ি বন্দরের তসলিম উদ্দিনের ভাড়াটে বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেষ চন্দ্র নিশ্চিত করেছেন।স্থানীয়রা ও পুলিশ জানায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ভেন্ডাবাড়ি প্রগতি শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন রুমি খাতুন। তিনি গত তিনমাস পুর্বে এখানে যোগদান করে অফিসের পাশ্ববর্তী তসলিম উদ্দিন নামে এক ব্যক্তি বাসায় ভাড়া থাকেন। গতরাতে অফিস থেকে ফিরে বাসায় ফিরেন। কিন্তুু আজ সকালে ঘর থেকে বের না হওয়ায় অন্য ভাড়াটিয়ারা তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরে আজ দুপুরে পুলিশ এসে ঘরের ভিতর তীরের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এদিকে এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ে ধুজ্্রপাল সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে আত্নহত্যা। আবার এটিকে হত্যাকা-ও হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা