,

ছাত্রলীগ ঠিক কাজ করেছে উল্লেখ করেছেন জাবি উপাচার্য

news-image

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আট শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। দায়িত্ব পালনকালে মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের চার সাংবাদিক।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের হামলাকে ঠিক কাজ হিসেবে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তাকে আন্দোলনকারীদের অবরোধ থেকে ‘মুক্ত’ করায় ছাত্রলীগকে ধন্যবাদ দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের উপাচার্য বলেন, আমার সহকর্মীসহ ছাত্রলীগের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা দায়িত্ব নিয়ে এ কাজটি করেছে। এখন সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

ঢাবি ও শাবিতে বিক্ষোভ : এদিকে ঢাবি ও শাবি সংবাদদাতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে এই হামলার প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অন্যদিকে প্রশাসনের মদদে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর জাবি ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শাবিপ্রবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন তারা।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর