,

চীনের সহায়তায় প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ সুদানের

news-image

অনলাইন ডেস্ক : উত্তরপূর্ব আফ্রিকান দেশ সুদান সামরিক, অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণার লক্ষ্যে চীনের সহায়তায় প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। দেশটির ক্ষমতাসীন কতৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।

সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহান খার্তুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, উত্তর চীনের সানঝি প্রদেশ থেকে শনিবার এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

সার্বভৌম পরিষদের এক বিবৃতিতে বলা হয়,মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের সামরিক বাহিনীর প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ আবিস্কারের জন্য এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

সার্বভৌম পরিষদের মুখপাত্র মোহাম্মদ আল ফকি সুলায়মান এএফপিকে বলেন,কয়েক মাসের মধ্যে সুদান থেকে স্যাটেলাইটটি পরিচালনা করা হবে।এই প্রকল্পের অংশীদার হিসেবে চীন এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর