,

‘ দেশি গরুর দুধে সোনা’ বিজেপি নেতাকে নাসায় পাঠানোর প্রস্তাব!

news-image

অনলাইন ডেস্ক : দেশি গরুর দুধে সোনা আছে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমন দাবির প্রেক্ষিতে দিলীপ ঘোষকে নাসায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ।

গত সোমবার বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র সভায় দিলীপ ঘোষ দাবি করেন, গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়। তাঁর ব্যাখ্যা, দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।

তিনি আরো বলেছিলেন, বিদেশ থেকে যে গরু আনা হয়, তা ‘হাম্বা’ আওয়াজ করে না। যে ‘হাম্বা’ ডাকে না, সে গরুই নয়। গোমাতা নয়, ওটা আন্টি। আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না।

দিলীপ ঘোষের এমন মন্তব্য ছড়িয়ে পড়লে দেশটির সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিজেপির রাজ্য সভাপতির এমন মন্তব্যের পর ব্যঙ্গাত্মক সুরে কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ বলেন, ওর মতো বিজ্ঞানী এদেশে নেই৷ পশ্চিমবঙ্গের মাটিতে ওনার থাকার জায়গা নয়। এখানে সাধারণ মানুষের বাস। ওর মতো বৈজ্ঞানিকের তো নাসায় থাকার কথা। এখানে উনি কি করছেন? ওকে নাসায় পাঠানো হোক৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর