,

বিকেল সাড়ে ৩টার মধ্যে হল না ছাড়লে ব্যবস্থা

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক শিক্ষার্থীকে আজ বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে হল না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেল সাড়ে ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। দূর-দূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই নির্দেশনা নমনীয় থাকে। ইতোমধ্যে ছাত্রীদের হল খালি হয়ে গেছে। ছাত্র হলে অনেকেই এখনো অবস্থান করছে। তাদের বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়তে হবে। নইলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। হল সংলগ্ন খাবার দোকানগুলোও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এরপর হল ছাড়ার সময়সীমা কয়েক দফায় পরিবর্তন করা হয়। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় প্রশাসন। তবে আন্দোলনকারীরা হল খালি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে ফের আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ করেন। সেখানে শিক্ষার্থীসহ গতকাল হামলার শিকার শিক্ষকরা তাদের ওপর হামলার বর্ণনা দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা