,

কৃষকলীগে ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেয়া হবে: সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চলমান শুদ্ধি অভিযানের মাধ্যমে কৃষকলীগে ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেবেন।

আজ বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষকলীগের ১০ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ওবায়দুল কাদের বলেন, শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় এবার কৃষকলীগের সম্মেলনের মাধ্যমে ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব উপহার দেয়া হবে।

তিনি বলেন, দেশে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তার সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে, সঙ্গতি রেখে যেন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ব্যক্তিত্ব কৃষকলীগের নেতৃত্বে আসতে পারে, সেদিকে কৃষকলীগের নেতাকর্মীদের নজর দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ৪৪ বছরে সবচেয়ে কৃষকবান্ধব সরকার শেখ হাসিনার সরকার। সবচেয়ে সৎ ব্যক্তি, জনপ্রিয় রাজনীতিবিদ, বিচক্ষণ নেতা, দক্ষ প্রশাসক, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। যার উন্নয়ন অর্জন শুধু এ দেশে নয়, সারা বিশ্বে সমাদৃত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। কিন্তু কে বলে বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধু থাকবেন লাঙলের ফলায়, থাকবেন শ্রমিকের হাতুড়ি-গাইতিতে, থাকবেন লালনের একতারায়।’

এর আগে সকাল ১১টায় কৃষকলীগের দশম জাতীয় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন। কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। সর্বভারতীয় কৃষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রগ্রন্থ থেকে পাঠ করা হয়।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা