,

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়: মহাসড়ক অববোধ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকা- থেকে বিরত রাখা ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার দাবিতে নগরীর পার্কের মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধও করে রাখেন তারা। প্রায় দুই ঘন্টা অবরোধে দীর্ঘ সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েছেন পথচারিসহ যানবাহন চালকরা।এসময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী জাকারিয়া জাকির, তানভীর আহমেদ, মামুন শাকিল, পাভেল আহমেদ, দেলোয়ার হোসেন, নোমান খান, মুরাদ হোসেন, বাবুল হোসেন প্রমুখ।

শিক্ষার্থী বলেন, আমাদের তিনদফা দাবিতে বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান বলেন, ‘এটি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এখন যদি সিদ্ধান্ত পরিবর্তন করা লাগে তাহলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিকে আবার বসতে হবে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। আমরা আলোচনায় বসেছি। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা