,

ছাত্রলীগসহ শিক্ষার্থীদের সাড়ে ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার পরও উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে আজ বিকাল সাড়ে ৩টার মধ্যে আবাসিব হলগুলোতে অবস্থান করা ছাত্রলীগ নেতাকর্মীসহ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হল ভ্যাকেন্ট’র বিষয়ে জরুরি বৈঠক শেষে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, গতকাল হল ত্যাগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত হওয়ায় অনেক শিক্ষার্থীই বাসের টিকেট না পাওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে হলে অবস্থান করেন। তবে আজ বিকাল সাড়ে তিনটার মধ্যে সব হল খালি করা হবে। এই সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাদেরও হল ত্যাগ করতে হবে।

অধ্যাপক বশির আহমেদ বলেন, এই সময়ের পরে প্রত্যেকটি হল সংলগ্ন খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে এর আগে আজ দুপুর ১টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কর্মসূচি বন্ধ করেনি আন্দোলনকারীরা। ফলে হল খালি করার জন্য প্রশাসনের বেধে দেওয়া দুপুর ১টা পর্যন্ত সময় কার্যকর হয়নি। আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘হল ভ্যাকেন্ট’ এর তীব্র বিরোধিতা করেছেন। তারা বলছেন উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। সকালে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানেই বিক্ষোভ করছেন তারা। তাদের সাথে রয়েছে শিক্ষকদের একটি অংশ।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর