,

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

news-image

নিউজ ডেস্ক : রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী কার্যালয়ে বেলুন উড়িয়ে ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আগের চেয়ে এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আগামীতেও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং সদস্য সংখ্যাও বাড়বে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রেই এগিয়ে গেছে।

মেয়র আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করেন। এই মহৎ কাজকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না। গত ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছিল। সে সময় ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। আপনাদের এই অবদান জাতি মনে রাখবে।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক হারুনুর রশিদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর