,

ব্রাহ্মনবাড়িয়ায় নির্মনাধীন সড়কের কাজ বন্ধ প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সাতবর্গ এলাকায় নির্মানাধীন একটি সড়কের কাজ বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বুধবার বুধবার সকালে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি নিলুফার ইয়াসমীন, জর্জ মিয়া।

মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, উপজেলার সাতবর্গ থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রায় আধা কিঃ মিঃ সংযোগ সড়কের অভাবে আলেকপুর , নোয়াপাড়া, বেদেপল্লী ও সাতবর্গের ৮/১০ হাজার মানুষ দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ পোহাচ্ছে।

সম্প্রতি এ সড়কের কাজ শুরু হলে প্রভাবশালীদের বাধার করনে সড়কটির কাজ বন্ধ হয়ে যায়। বক্তরা দ্রুত সড়কটির নির্মান কাজ শেষ করার দাবী জানান। পরে এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, বিষয়টি আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর