,

সাইক্লোনে রূপ নিতে পারে ‘বুলবুল’

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আজ বুধবার সন্ধ্যা বা রাতের দিকে এটি সাইক্লোনে রূপ নিতে পারে। পরে বাংলাদেশ এবং ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সকাল নয়টার দিকে একই এলাকায় থাকা এ নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় উপকূলীয় অঞ্চলের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্র আকাশ মেঘলা থাকবে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘নিম্নচাপটি সাইক্লোনে পরিণত হতে পারে। তবে এটি সাইক্লোনে পরিণত হবে কি না, তা আজ সন্ধ্যা বা রাতের দিকে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সাইক্লোনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপটি যদি সাইক্লোনে পরিণত হয়, এর নাম হবে ‘বুলবুল’। নামটি পাকিস্তানের দেওয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর