মিথিলা আসলে কার?
বিনোদন ডেস্ক : রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসানকে বিয়ে করেন। আইরা তাহরিম খান মিথিলা-তাহসান দম্পতির একমাত্র কন্যা সন্তান।
২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম হয় আইরার। এরপর নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ২০১৭ সালের ২০ জুলাই বিচ্ছেদের পথে হাটেন মিথিলা-তাহসান। ইতি টানেন প্রায় ১১ বছরের সংসার জীবনের।
তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা ও গায়ক জন কবিরকে ঘিরে আলোচনায় আসেন মিথিলা। ২০১৮ সালের শেষে দিকে তাদের একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
নিজের ফেসবুকে ওই ছবিটি শেয়ার করেছিলেন জন কবির। বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল ছবিটি নিয়ে। ওই সময় ধারণা করা হয়েছিল- তাহসানকে ছেড়ে জন কবিরের সঙ্গে প্রেম করছেন মিথিলা।
যদিও এ ধারণাকে উড়িয়ে দিয়েছিলেন জন কবির। গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন- তারা ভালো বন্ধু। দেশীয় একটি টেলিভিশনে অনুষ্ঠানের রের্কডিং শেষে ছবিটি তুলেছিলেন। আর মজা করেই ছবিটি ফেসবুকে শেয়ার করেন বলেও জানান জন।
এরপর চলতি বছর শুরুর দিকে নতুন গুঞ্জন উঠে মিথিলাকে ঘিরে। রটিয়ে পড়ে- ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার একাধিক ছবির কারণেই এমন খবর রটেছিল।
কলকাতায় একান্তে সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। ফলে তৈরি হয় রহস্য। কিন্তু সৃজিতও ব্যাপারটিকে ‘শুধুই বন্ধুত্ব’ বলে দাবি করেন।
চলতি বছর মার্চ মাসের দিকে ওপার বাংলার একাধিক গণমাধ্যম বেশ গুরুত্ব সহকারে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল। এপার বাংলার প্রথম সারির গণমাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছিল বিষয়টি।
জল ঘোলা হওয়ার পর আবার যেন থেকে গিয়েছিল সৃজিত-মিথিলার রহস্য। কিন্তু গেল দুর্গাপূজাতেও একসঙ্গে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সৃজিত মিথিলা। সে ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর মাথাচাড়া দিয়ে ওঠে সৃজিত-মিথিলার সর্ম্পক।
অনেকেই ভেবেছিলেন- ভোরের ট্রেনে মঙ্গলবার সৃজিতের কাছে পৌঁছে যাবে মিথিলা। কিন্তু তিনি আগের ষ্টেশনে নেমে চলে গেছেন ফাহমির কাছে।
হুম, এমনটাই হয়েছে। গত সোমবার (৪ নভেম্বর) রাতে হঠাৎ করেই নির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায়, ইফতেখার আহমেদ ফাহমি নামের ফেসবুক পেজ থেকে ওই অন্তরঙ্গ ছবিগুলো প্রকাশ করা হয়েছে। আর মুহুর্তেই তা ছড়িয়ে গেছে বিভিন্ন দিকে।
পেজের প্রথম পোস্টে দুটি অন্তরঙ্গ ছবি শেয়ার দিয়ে তার ক্যাপশনে ফাহমি লিখেছেন, ‘হ্যাঁ মিথিলা আর আমার পরকীয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।’
নেটিজেনরা বিষয়টি ‘শুধুই বন্ধুত্ব’ ধরে নিয়েছিল। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে অন্তরঙ্গ ছবি প্রকাশের সংখ্যা। একই পেজ থেকে প্রথম ছবি প্রকাশে ঠিক দুই ঘন্টা পর আরও অন্তরঙ্গ ছবি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘আমারও পরানে যাহা চায়, আমি পাই, আমি খাই গো।’
সর্বশেষ বেশ খোলামেলা ছবি শেয়ার করে ফাহমি লিখেন, ‘মিসেস (অপ্রকাশযোগ্য শব্দ) মিথিলা। বন্ধু #t তোমার হয়ে প্রতিশোধ নিলাম।’ এ ক্যাপশন দেখে অনেকেই নড়েচড়ে বসেন। তাহসানের হয়ে প্রতিশোধ নিচ্ছেন ফাহমি? এমন প্রশ্নও শোনা যায় বিভিন্ন মহলে।
এ প্রশ্নের উত্তর জানতে নির্মাতা ফাহমির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। এদিকে, সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি শেয়ার করা নিয়ে শোবিজে শুরু হয়েছে নতুন ঝড়।
চিত্রনায়িকা পরীমনি এ ঘটনা নিয়ে পত্রিকায় অপ্রকাশিত শব্দে তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। তার এ পোস্টে একপ্রকার ফাহমির পক্ষ নিয়েছেন বলেও মত দিয়েছেন শোবিজের অনেকে।
অন্যদিকে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা একহাত নিয়েছেন ফাহমিকে। পাশে দাঁড়িয়েছেন মিথিলার। নিজের ফেসবুকে প্রভা লিখেছেন, ‘কারো ব্যক্তিগত মুহুর্তের ছবি শেয়ার বা পোস্ট করার ইথিকালি রাইট আপনি রাখেন না, বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন হোক।’
মিথিলা তুমি কার? দিনভর এমন প্রশ্নই শোনা যাচ্ছে তাকে ঘিরে। কেউ কেউ বলছেন অন্তরঙ্গ ছবি প্রকাশের পর ভিডিও ছড়িয়ে পড়েছে তাদের। যদিও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে বিষয়টি এখানেই শেষ হওয়া জরুরি বলেও মত দিয়েছেন অনেকে।
অধিকাংশের মতে- সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে সেটিকে অসামাজিক করা হচ্ছে।
এ ব্যাপারে মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকেও। তবে গত সোমবার দেশীয় একটি গণমাধ্যমকে ছবিগুলোর ব্যাপারে মিথিলা বলেছেন- এগুলো অস্বাভাবিক কোনো ছবি নয়।











