প্রতিদিন যৌন হয়রানি ও ইভটিজিংয়ের শিকার হচ্ছে নবীনগরের হাজারো নারী
সঞ্জয়শীল, নবীনগরপ্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ারনবীনগরউপজেলায়প্রকাশ্যে দিনের বেলায়প্রতিদিন যৌনহয়রানি ও ইভটিজিং এর শিকারহচ্ছেহাজারোনারীরা।নবীনগরউপজেলারসবচেয়েবড় ও প্রসিদ্ধ এবং ব্যস্ততমসমবায়সুপারমার্কেট।
নবীনগর সমবায় সুপার মার্কেটসহ জেলা ডাক বাংলো সুপার মার্কেট, নিউ মার্কেট ও ইলেক্ট্রিক এবং ইলেক্ট্রিনিক্স মার্কেটখ্যাত জেলা পরিষদ দোতলা মার্কেট ও তার ঠিক পিছনে সমবায় সুপার মার্কেট লাগোয়া মৌচাক মার্কেট একই স্থানে রাস্তার দু-ধারে অবস্থিত। প্রতিদিন কম করে হলেও হাজার দুয়েক নারীমা-বোন বিশেষ করে দক্ষিন অঞ্চলের নারীরা এই পথ ধরেচলা ফেরা করেন। তাছাড়া স্কুল-কলেজ গামী ছাত্রীরা বিকল্প কোন রাস্তাবা পথ না থাকায় এই পথ ধরেচলা ফেরা করেন। সমবায় সুপার মার্কেট পেরিয়ে জেলা পরিষদ দোতলা মার্কেটের বারান্দা দিয়ে নারীদের চলা ফেরা করতে হচ্ছে। এতে করে প্রতিদিন তাদের শিকার হতে হচ্ছে ইভ টিজিং ও শারীরিক হেনস্তার। সমবায় সুপার মার্কেটের সামনে হকারদের সংখ্যা দিন দিন বাড়ায় এবং গোপালপুর গামী অটো স্টেশনের কারনে সাধারণ মানুষের চলাচল উপযোগী জায়গাটি হয়ে উঠেছে সংকীর্ণ এবং কৃত্রিম ভিড়। সমবায় সুপার মাকের্টের ঠিক কোনায় ও জেলা পরিষদ মার্কেটে ঢুকতে জেলা পরিষদ মার্কেটের কর্ণারে ঝাল মুড়িওয়ালা, মুচির দোকান, পান-সিগারেটের দোকান, ভাসমান রেস্টুরেন্ট, রিক্সা পার্কিং, মোটরসাইকেল পার্কিং সাধারণ মানুষের চলাচল উপযোগী পুরো রাস্তাটিকে দখল করে রেখেছে। অন্যদিকে জেলা পরিষদের দোতলা মার্কেটের বারান্দা দিয়ে চলাচল করতে গিয়ে পুরুষদেরই ধাক্কাধাক্কি করে চলা ফেরা করতে হচ্ছে। জেলা পরিষদ মার্কেট ও সমবায় সুপার মার্কেটের কর্ণারে গোপালপুর গামী অটো স্টেশন হওয়ায় এখান দিয়ে সাধারন পথচারিদের চলাফেরা করতে দুভোর্গ পোহাতে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে ড্রাইভাররা অনেকটা কৃত্রিমভাবে এখনো জটলা পাকিয়ে থাকে। প্রয়োজনের তাগিদে সবার এই পথ ধরে চলাচল করতে হচ্ছে। তাই প্রতিদিন তারা ইভ টিজিং এর শিকার হচ্ছেন। হচ্ছেন শারিরীক নির্যাতনের শিকারও। মধ্যপ্রাচ্যের ভয়ংকরতম নারী নির্যাতনের খেলা বা প্রথা লাযারুসের আদলে এখানে প্রতিদিন যৌন হেনস্তা করছে অটোরিক্সার ড্রাইভার ও তাদের সাঙ্গ-পাঙ্গরা। অটোড্রাইভার রারাস্তার দু-পাশে এমনভাবে দাঁড়িয়ে থাকেন যাতে নারীদের যেতে হয় তাদের মাঝ খান দিয়ে। অটো ড্রাইভারদের দ্বারা সবচেয়ে বেশি ইভ টিজিং এর শিকার হচ্ছে স্কুল-কলেজগামী ছাত্রীরা কারন এখানে গোপালপুর গামী অটো স্টেশন থাকার কারনে তারা এখানে জটলা পাকিঁয়ে থাকে। তাছাড়া ফুচকাওয়ালা, ঝালমুড়ি, ভুট-বাদাম, পান-সিগারেট, মুচির দোকান, অটোস্টেশন ও জেলা পরিষদের মার্কেটের বারান্দায়ও সামনে ডিসপ্লেকরা অতিরুক্ত মালামাল নারীদেরকে ঠেলে দিচ্ছে যৌন হেনস্তা ও নির্যাতনের দিকে। অপরিকল্পিতভাবে নির্মিত নবীনগর জেলাপরিষদ মার্কেটটি যেন এখন নারীদের গলার কাঁটা। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলগামী একজন ছাত্রী জানান, ভয়ে কিছু বলতে পারিনা, পরে যদি ওরা আরো বেশি টিটকারি দেয় এই জন্য। বিশ্রী রকমের শারীরিক অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ ভাষায় তারা নারীদের ইভটিজিং করে যাচ্ছে। পথ চারিদের অনেকেই মনে করেন, ভাসমান দোকানি ও হকার এবং অটো ড্রাইভারদের কাছ থেকে অনেকে আর্থিক সুবিধা পেয়ে থাকার কারনে কিংবা আর্থিকভাবে লাভবান হওয়ার কারনে হয়তো যারা এর বিরুদ্ধে বলার কথা তারাও কিছু বলছেন না। সমবায় সুপারমার্কেটক মিটি নাম মাত্র একটি সাইন বোর্ড লাগিয়ে রাখলেও ভাসমান দোকানী, হকার ও গাড়ি পার্কিং এর বিরুদ্ধে তেমন ব্যবস্থা নিচ্ছেন না। স্থানীয় দোকানিরা জানান আমাদের বেশির ভাগ কাস্টমার নারী অথচ বখাটে কিছু ড্রাইভার ও তাদের সাঙ্গ-পাঙ্গদের কারনে অনেকেই এই পথ দিয়ে আসতে চায়না। আমাদেরও কিছু করার থাকেনা কারন সংখ্যায় তারা অনেক।
যার কারনে আমাাদের ব্যবসায়ও মন্দা যায়। একজন নারী ক্রেতা জানান, স্বামী বিদেশ থাকার কারনে পরিবারের অন্য কোন সদস্য বাজার করতে সক্ষম না হওয়ায় নিজেকেই বাজার-সদাই করতে হয় কিন্তু বাজারে আসলে এদের কারনে এখন ভয় লাগে,
এরা রাস্তা বন্ধ করে শরীরের উপর এসে ইচ্ছাকৃতভাবে ধাক্কা খায়। নবীনগরের সাধারন মানুষ ও দক্ষিন অঞ্চলের পথচারিদের একটাই দাবি রাস্তাটি ভাসমান দোকানি, হকার ও অটো ড্রাইভারদের কাছ থেকে দখল মুক্ত করে সাধারন মানুষের চলাচল উপযোগী করার সংশ্লিষ্ট প্রশাসন যেন এগিয়ে আসেন।











