সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে অক্টোবরে রেমিটেন্স এসেছে ১৬৩ কোটি ডলার

news-image

নিউজ ডেস্ক : চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশে মোট ১৬৩ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে। চলতি অর্থবছরে মাসের হিসেবে এট পরিমাণ সর্বোচ্চ। বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে উৎসাহী করতে ২০১৯-২০ অর্থবছরে সরকার ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়। অক্টোবর থেকেই তা কার্যকর হওয়ায় রেমিটেন্সের পরিমাণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে ৩২.২৮ শতাংশ। মাসের হিসেবে সেপ্টেম্বরের তুলনায় এটি ১১.৬৪ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাই ও অক্টোবরে রেমিটেন্স বেড়েছে ২০.৩৯ শতাংশ। এর আগে মে মাসে প্রবাসীদের কাছ থেকে ১৭০ কোটি ডলার রেমিটেন্স আসে।

কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা মোতাবেক সর্বোচ্চ দেড় হাজার ডলার পর্যন্ত রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। রেমিটেন্সের পরিমাণ এর চেয়ে বেশি হলে প্রেরণকারীকে আয়ের উৎস সম্পর্কে প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, সরকারের নানা রকম উদ্যোগের ফলে আগামীতে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। এতে আয় ও ব্যয়ের ভারসাম্য সঙ্কট মেটাতে পারবে সরকার।

ডলারের বিপরীতে টাকার দাম সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তাই বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের নানাভাবে উৎসাহ দিচ্ছে সরকার। নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত আন্তঃব্যাংক বিনিময়ের ক্ষেত্রে ডলারের মূল্য ৮৪.৭৫ টাক‍া, কিন্তু গত বছর একই সময়ে তা ছিল ৮৩ দশমিক ৮৫ টাক‍া।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সরকার ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে ২ শতাংশ প্রণোদনার ঘোষণা দেওয়ার পর থেকেই রেমিটেন্স বেড়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে