,

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ মার্চেই শুরু হবে

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু রেলসেতুর আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলসেতু নির্মাণকাজের ভিত্তিফলক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নের জন্য বহুমুখী অনেক প্রকল্প হাতে নিয়েছে। তার অন্যতম হলো বঙ্গবন্ধু সেতুর পাশে তিনশ গজ উজানে ডুয়েল গেজ ব্রিজ নির্মাণ করা। ইতোমধ্যে ব্রিজটির টেন্ডারিং প্রসেসসহ সব আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। প্রধামন্ত্রীর দেয়া সময়ানুযায়ী মার্চে আনুষ্ঠানিক নির্মাণকাজের তারিখ নির্ধারণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ভারতের সঙ্গে ৭টি পয়েন্টে রেল যোগাযোগ স্থাপন হয়েছে। দুই দেশের রেল যোগাযোগের ফলে মালামাল পরিবহনের জন্য চুক্তি হয়েছে। মালবাহী কন্টেইনার ও ওয়াগন এসে যাতে মালামাল লোড-আনলোড করতে পারে সে লক্ষে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল নির্মাণের জন্য দু’দেশের কর্মকর্তারা তিনটি স্থান নির্ধারণ করেছেন। এটি কোথায় করা যাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও জামতৈল রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

রেলমন্ত্রী পরে কড্ডার মোড় এলাকায় শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন ও সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার ইয়ার্ড ও রায়পুর ইয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে রেলওয়ে মহা-পরিচালক মো. শামছুজ্জামান, অতিরিক্ত মহা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এ এস এম আল ফাত্তাহ মাসুদুর রহমান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, বঙ্গবন্ধু সেতুর প্রকল্প পরিচালক কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, প্রচার সম্পাদক শামছুজ্জামান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা