,

ইমরান খানের শেষ ভরসা এখন সেনাবাহিনীই?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতনের দাবিতে রাজপথে নেমেছে লাখো জনতা। ‘আজাদ মার্চ’ নামে ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে দুর্বার এ আন্দোলন বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছে। এই গণআন্দোলন কার্যত অচল করে দিয়েছে দেশটির সরকার ব্যবস্থা। এতে ঝুঁকির মুখে পড়েছে ইমরান খানের চেয়ার।

এদিকে, এই আন্দোলনের মাধ্যমে তিনভাবে উপকৃত হয়েছেন মাওলানা ফজলুর রহমান। (১) তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভঙ্গুরতা দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

(২) নড়বড়ে বিরোধী দলের জায়গা থেকে তিনি নিজেকে বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী নেতার জায়গায় আসীন করতে পেরেছেন।

(৩) সেনাবাহিনী কর্তৃক তাকে সাধারণ রাজনীতিবিদ হিসেবে গণ্য করার যে প্রয়াস সেটার প্রতি যথোপযুক্ত জবাব দিতে পেরেছেন বলে মনে হচ্ছে।

মাওলানা ফজলুর রহমানের এই অর্জনগুলোর কারণে ঝুঁকির মুখে পড়েছে ইমরান খান সরকারের বৈধতা ও কার্যকারিতা। এ কারণে চড়া মূল্যও দিতে হতে পারে ইমরান খানকে।

যদিও এই আন্দোলনের কারণে এখনই ক্ষমতাচ্যুত হওযার পরিস্থিতে পড়েননি ইমরান খান। তবে তার সরকারে টিকে থাকার বিষয়টি এখন প্রায় পুরোটাই নির্ভর করছে সেনাবাহিনীর ওপর। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর