,

পুলিশের সামনে রাতভর ‘অশ্লীল’ নাচ, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : গানের তালে তালে মঞ্চে নাচ করছেন তরুণীরা। তাদের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন কয়েকজন ব্যক্তি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও দর্শক সারিতে উপভোগ করলেন সেই নাচ। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি সংরক্ষিত এলাকায় গত শনিবার রাতভর চলে সেই ‘অশ্লীল’ নাচ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, শিলিগুড়ির জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সংরক্ষিত এলাকা। সেখানকার দিঘির পাড়ে গত শনিবার ছট পূজার আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও তৈরি করা হয়েছিল ছটের ঘাট। সেখানেই অশ্লীল নাচের আসর বসে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।

ওই নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর শুরু হয় নানা সমালোচনা। পুলিশের সামনে একটি সংরক্ষিত এলাকায় কীভাবে অশ্লীল নাচ চলে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

জানা গেছে, ওই অশ্লীল নাচের ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পরই নিরাপত্তারক্ষীদের কাছে প্রতিবেদন চেয়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর