,

বাংলাদেশ-ভারত ম্যাচ এবার ঘূর্ণিঝড়ের শঙ্কায়

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বায়ুদূষণের মধ্যেই সম্পন্ন হয়েছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ খেলতে ইতিমধ্যে রাজকোট উড়ে গেছে টিম বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে রয়েছে ঘূর্ণিঝড় ‘মাহা’র শঙ্কা।

আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাজকোট গুজরাটের পশ্চিমে অবস্থিত।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল নাগাদ আরব সাগরে অবস্থানকারী ঘূর্ণিঝড় ‘মাহা’ ৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে গুজরাটে। এদিন সন্ধ্যায় খেলতে নামবে দুদল। এজন্য শঙ্কায় রয়েছে ম্যাচটি।

অবশ্য আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গুজরাটের উপকূলে আসতে আসতেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মাহা’।

তবে আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজকোটের আবহাওয়া স্বচ্ছ রয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে না গুজরাটের চতুর্থ বড় শহর রাজকোটে। সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করেছেন মুশফিক-রিয়াদরা। দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে ভারতকে তাদেরই মাটিতে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

গতকাল রাজকোটের বিমানে ওঠার আগে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও বলেছিলেন, ‘আত্মবিশ্বাসী বাংলাদেশের এবার লক্ষ্য সিরিজ জেতা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর