,

দিল্লির দূষণ নিয়ে মন্তব্য করে বিপাকে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে দূষণের জেরে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। এর জেরে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদে আগামী ৫ নভেম্বর পর্যন্ত সব রকম নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ৫ নভেম্বর পর্যন্ত স্কুলের ছুটিও ঘোষণা করা হয়েছে। এই দূষণ নিয়েই মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপরই কড়া সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি মাস্ক পরে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে নিক জোনাস ঘরণী লিখেন, দিল্লিতে দূষণের জেরে শুটিং করা কষ্টসাধ্য হয়ে উঠছে। এ সময় দিল্লির বাসিন্দাদের পাশাপাশি গৃহহীনদের জন্য প্রার্থনা করুন বলেও মন্তব্য করেন তিনি।

পিগির ওই ছবি এবং মন্তব্যের পরই প্রিয়াঙ্কাকে নিয়ে জোর কটাক্ষ করা হয়। বলিউড অভিনেত্রীকে বিদেশে তার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিতে শুরু করেন অনেকে। কেউ কেউ মন্তব্য করতে শুরু করেন, ‘প্রিয়াঙ্কা যেভাবে ধূমপান করেন, সিগারেটের ধোঁয়ায় সে সময় দূষণ হয় না? ধূমপান বন্ধ করুন। সিগারেটের ধোঁয়াতেও দূষণ ছড়ায়।’

মাস্ক পরায় কেউ কেউ আবার প্রিয়াঙ্কাকে ‘নাটকবাজ মহিলা’ বলেও কটাক্ষ করতে শুরু করেন। তবে কড়া সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে এখন কোনো পালটা মন্তব্য করেননি প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, ‘দ্য হোয়াইট টাইগার’ এর শুটিংয়ের জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন প্রিয়াঙ্কা। রাজকুমার রাওয়ের বিপরীতে এই সিনেমায় অভিনয়ের জন্যই বর্তমানে রাজধানীতে অবস্থান করছেন তিনি। ‘দ্য স্কাই ইস পিঙ্ক’ মুক্তি পাওয়ার পর মার্কিন মুলুকে চলে যান প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর সেখানে প্রথম ‘করবা চৌথ’ স্বামীর সঙ্গে পালন করে ফের নতুন সিনেমার শুটিংয়ের জন্য ভারতে ফিরে আসেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর