,

খারিজ হলো জি কে শামীমের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন

news-image

নিউজ ডেস্ক : এস এম গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন খারিজ (উত্থাপতি হয়নি মর্মে) করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (৪ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শামীমের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অজি উল্লাহ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে দুর্নীতিবিরোধী অভিযানে গত ২০ সেপ্টেম্বর জিকে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। শামীমের গুলশানের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ, বিদেশি মুদ্রা, এফডিআর, অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার দেহরক্ষীদেরও গ্রেফতার দেখানো হয়।

পরে গত ২১ অক্টোবর শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। এদিকে তার ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংক।বাংলা ট্রিবিউর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর