,

সাকিবকে নিয়ে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের মন্তব্য নেই

news-image

নিউজ ডেস্ক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির নেয়া পদক্ষেপ- সঠিক না বেঠিক এ বিষয়ে মানবাধিকার কমিশনের আপাতত কোন মন্তব্য নেই। বিষয়টি আইসিসি ও বিসিবি সংশ্লিষ্ট হওয়ায় তারাই বিষয়টি দেখবে।

সোমবার (৪ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন এক সঙ্গে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

নাছিমা বেগম বলেন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। দুটি প্রতিষ্ঠান দুর্নীতি কমিয়ে আনতে একসঙ্গে কাজ করবে। এজন্য শিগগিরই আমরা এমওইউ স্বাক্ষর করবো।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলোচনার সময় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন করে। এ কারণে দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন একসঙ্গে কাজ করতে চায়। আমরা বিশ্বাস করি একসঙ্গে কাজ করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।

নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাঠ্যপুস্তকে নীতি ও নৈতিকতা সম্বলিত পড়াশোনা ছিল। এখন সেরকমটা দেখা যায় না। আমরা এবং দুর্নীতি দমন কমিশন মিলে পাঠ্যসূচিতে নীতি নৈতিকতা বিষয়ক নতুন কিছু সংযোজন করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর