,

ছেলেকে জয় উৎসর্গ করলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের হাত ধরেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় এসেছে বাংলাদেশের। তার অপরাজিত ৬০ রানের ইনিংসেই ভারতের মাটিতে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। এই জয়ের পর মুশফিক উৎসর্গ করলেন তার দেড় বছরের ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে। জয়ের পর ম্যাচ শেষে মুশফিক বললেন, ‘এই জয় আমি আমার ছেলেকে উৎসর্গ করব। ’এই কথা বলে মুশফিক উপস্থিত সাংবাদিকদের সামনে মজার কথাও প্রকাশ করেন।

ম্যাচ শেষে অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিক বলেন, ‘আজকের ইনিংসটি কিংবা আজকের জয়টা কাকে উৎসর্গ করবো বললে আমি বলবো আমার ছেলের কথা। সে ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে অনেক বেশি মিস করছি।’

এরপরই ডানহাতি এই ব্যাটসম্যান মজার কথা প্রকাশ করেন। তিনি জানান, টিভিতে দেখে এখন তাকে চিনে ফেলেন মায়ান। ‘এখনই টিভিতে যখন আমাকে দেখে সে চিনে ফেলে, এটা কে। এটা আসলেই বেশ আনন্দের, আমি আমার আজকের ফিফটি ও জয় আমার ছেলেকে উৎসর্গ করলাম’-ছেলেকে নিয়ে এভাবেই মজার কথা প্রকাশ করেন মুশফিক।

এই ম্যাচ নিয়েও কথা বলেন মুশফিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘প্রথমেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। আপনি যেটা বললেন আসলেই বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যতম একটি মুহূর্ত, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এমনিতেই পিছিয়ে। আর যেটা বললেন, আমরা আমাদের সেরা দুজন খেলোয়াড়কে ছাড়া খেলেছি; তবে দলের তরুণরা বিশেষ করে বোলাররা ভারতের মতো দলের বিপক্ষে যেভাবে বল করেছে সত্যি অসাধারণ। মূলত তারাই আমাদের খেলায় রেখেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর