,

মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন বিদ্যুৎস্পৃষ্টে নিহত

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন-মো. দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে মো. রাসেল (১৪) ও রাসেলের মা মোছা. হামিদা বেগম (৩৫)। তারা সবাই খাসতব গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাদল পহলান।

তিনি জানান, সোমবার সকালে দেলোয়ার মিয়া সুপারি গাছ কাটতে বাগানে যায়। গাছ কাটার একপর্যায়ে সুপারি গাছ হেলে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে প্রথমে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে রাসেল ও হামিদা বেগম এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘আমাদের কাছে কোনো তথ্য না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভারবিহীন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ‘

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর