,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সুমন মিয়া (৩০)। সে উপজেলার খড়িয়ালা মদন পাড়ার ইউসুফ মিয়া ছেলে। রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের খড়িয়ালায় একটি পরিত্যাক্ত চাতালকল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে নিহত সুমন মিয়া মাদক ব্যবসায়ী ছিল। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। ইতোপূর্বে এসব মামলায় একাধিক বার তাকে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি আগে মাদক ব্যবসা করলেও সে এখন রিক্সা চালক ছিল।

পরিবারের সদস্যরা জানায়, সুমন এক মাস যাবত ঢাকায় রিক্সা চালাত। গত বৃহস্পতিবার সে ঢাকা থেকে স্বপরিবারে খড়িয়ালায় নিজ বাড়িতে আসেন। শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে গেলে আর বাড়ি ফিরেনি। রবিবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে পরিত্যাক্ত চাতালকল খালেক অটো রাইস মিলের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর