বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২৫

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ।

পলিটেকনিক ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার রাত ৯টার দিকে মামলা করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, ‘মামলায় ৫০ আসামির মধ্যে আটজনের নাম উল্লেখ করেছেন অধ্যক্ষ।’

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ, ইলেক্ট্রনিক্স পঞ্চম পর্বের শিক্ষার্থী মুরাদ, পাওয়ার বিভাগের সাবেক ছাত্র শান্ত, ইলেক্ট্রনিক্স বিভাগের সাবেক ছাত্র বনি, মেকাটনিক্স বিভাগের সাবেক ছাত্র হাসিবুল ইসলাম শান্ত, ইলেক্ট্রো-মেডিকেল বিভাগের সাবেক ছাত্র সালমান টনি, একই বিভাগের সপ্তম পর্বের ছাত্র হাবিবুল ও কম্পিউটার বিভাগের সাবেক ছাত্র মারুফ।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের দাবি, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় জড়িতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ঘটনার সময় তাদের কয়েকজনের মুখ রোমালে বাঁধা ছিল। আজ রোববারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচিতে যাবেন বলে জানান শিক্ষকরা। পরিস্থিতি সামাল দিতে ইন্সটিটিউটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রের ফরম পূরণে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। সকালে ছাত্রলীগ কর্মীরা ওই দুই ছাত্রের ফরম পূরণ করানোর জন্য তার অফিসে যায়। তিনি এ বিষয়ে বিভাগীয় প্রধানের কাছে যেতে বললে অশালীন মন্তব্য করে বের হয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। পরে নামাজ শেষে অফিসে আসার সময় কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী কামাল হোসেন সৌরভ সহ সংঘবদ্ধরা পথ আটকে তাকে পুকুরের পানিতে নিক্ষেপ করে।’ সাঁতার জানার কারণে তিনি এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা