,

নির্বাচনের প্রচারে ফোন ট্যাপিং নিয়ে অভিযোগ মমতার

news-image

অনলাইন ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রচারে ফোন ট্যাপিং নিয়ে অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই একই বিষয়ে সরব হলেন মমতা। এদিন অভিযোগ করলেন, তার ফোন ট্যাপ করা হচ্ছে।

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন সারা দেশ ও দুনিয়াজুড়ে তুলকালাম কাণ্ড, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনতর অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।

গতকাল শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার ফোন ট্যাপ করা হচ্ছে। জানি এটা। আমার কাছে এর প্রমাণ রয়েছে।’

এরপরই মমতা অভিযোগ করে বলেন, ‘সরকার সব জানে। সরকারই করছে।’

প্রসঙ্গত, ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকারকর্মীর ওপর নজরদারি চালাতে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই তা স্বীকারও করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যা ঘিরে তোলপাড় চলছে।

গত লোকসভা নির্বাচনের প্রচারেও ফোন ট্যাপিংয়ের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির এক নির্বাচনী সভায় মমতা বলেন, ‘বাড়ির ভাই-বউদের সঙ্গে একটু কথা বলব যে, আজ এটা বাজার করিস, সেটা পর্যন্ত ট্যাপ করে। বাজার থেকে আলু-পটল কিনিস, এ কথাও ট্যাপ করে। সকলকে ট্যাপ করে ওরা। এজেন্সিকে দিয়ে ট্যাপ করায়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর