,

যেকোনো সময় ফিরিয়ে আনা হবে পলাতক খুনিদের : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পলাতক জাতীয় চার নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘বিদেশে পলাতক খুনিরা আমাদের দেশের আইনের আওতায় নেই। যে দেশে অবস্থান করছে, সে দেশের আইন অনুযায়ী তাদের প্রত্যার্পণ করতে হবে। আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সেসব দেশের সঙ্গে ‘নেগোসিয়েশন’ হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। আশা করছি, যেকোনো সময়ে আমরা ক্রমান্বয়ে তাদের ফিরিয়ে নিয়ে আসবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু জেল হত্যার খুনিরাই নয়, বঙ্গবন্ধু হত্যার ও ২১ আগস্টের আসামিরাও বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। যেকোনো সময় ক্রমান্বয়ে তাদের ফিরিয়ে আনা হবে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারাগারের ভেতরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কারাগার কর্তৃপক্ষ আয়োজিত এক মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন জেল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনীতিবিদরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর