,

ফের অনশনে ছাত্রদলের বিবাহিত নেতারা

news-image

নিউজ ডেস্ক : দুই দিন বিরতির পর শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে ফের অনশনে বসেছেন ছাত্রদলের বিবাহিত নেতারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সংগঠনটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়নের দাবিতে তারা এই অনশন করছেন।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন বেলা সাড়ে এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনশন করেন তারা। শুক্রবার বিকেলে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ক্যান্সার আক্রান্ত সাদেক হোসেন খোকার জন্য দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খোকার প্রতি সম্মান জানিয়ে ছাত্রদলের বিবাহিত নেতারা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেন। এরপর শনিবার সন্ধ্যা থেকে তারা আবারও কর্মসূচিতে ফেরেন।

গত দুই দিনের অনশনে ছাত্রদলের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মীরা অংশ নিলেও শনিবার রাতে সেখানে ১০ জন অবস্থান করতে দেখা যায়।

রাতের এই অনশনে শিহাবুর রহমান শিহাব (সাবেক অর্থ বিষয়ক সহ-সম্পাদক), মমিনুর রহমান মালিথা (সাবেক সদস্য), এইচ এম রাশেদ (সিনিয়র সহ-সভাপতি, ঢাকা কলেজ), এস এম আল আমিন ( সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রেজাউল করিম (সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাইফুজ্জামান সাইফুল (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাফিউল আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়), মুজাহিদুর রহমান (সিনিয়র যুগ্ম আহবায়ক, এস এম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), এস এ মাসুদ (ঢাকা মহানগর দক্ষিণ) প্রমুখ অংশ নেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর