,

সিরিয়া-তুরস্ক সীমান্তে বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলের তুরস্ক সীমান্তবর্তী একটি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তেল আবিয়াদ নামে শহরটিতে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে দাবি করেছে তুরস্ক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে তুরস্কপন্থী যোদ্ধা এবং বেসামরিক নাগরিক। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আল জাজিরা জানিয়েছে, হামলার ঘটনাটি যুক্তরাজ্যের একটি মনিটরিং দল নিশ্চিত করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা জানায়, কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ৪৩জন হতাহত হয়েছেন।

অঞ্চলটিতে কুর্দিদের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তুরস্ক শুরু থেকেই ওয়াইপিজি নামে একটি সংগঠনতে সন্ত্রাসী গ্রুপ বলে দাবি করছে। মার্কিন সৈন্য প্রত্যাহারের পর কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় তুরস্ক। দেশটির তেল আবিয়াদসহ আরও একটি শহরের ১ শ ২০ কি.মি. এলাকায় নিরাপদ অঞ্চল তৈরি করেছে। এক সপ্তাহ আগে থেকে সেখানে তুরস্ক ও রাশিয়ার সেনাবাহিনী যৌথ টহল শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর