সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লবকে ঘিরে মাহমুদউল্লাহ নতুন কিছুর অপেক্ষায়

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষা বাংলাদেশ দলে একজন লেগ স্পিনারের। বেশ কয়েক বছর আগে জুবায়ের হোসেন লিখন এসেছিলেন ধূমকেতুর মতো হয়ে। নিভেও গেলেন খুব দ্রুত। তারপর আবারও লম্বা সময়ের অপেক্ষা একজন লেগ স্পিনারের।

বিভিন্ন সময়ে অনেকের নাম শোনা গেলেও জাতীয় দলে সুযোগ হয়নি তাদের। অবশেষে ‘আমিনুল ইসলাম বিপ্লব’। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলেছেন মাত্র একটা ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে ৪ ওভারে ১টি মেডেন আর ১৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। তাতেই মনে ধরে গেছে অনেকের।

অভিষেক ম্যাচে দুর্দান্ত খেললেও চোটের কারণে ছিটকে যেতে হয়েছে বিপ্লবকে। তবে আস্থা হারাননি নির্বাচকরা।

ভারতের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরের দলে রাখা হয়েছে প্রায় কুড়ি বছর বয়সী এই লেগ ব্রেকারকে। আস্থার প্রতিদান যদি দিতে পারেন বিপ্লব, তারই অপেক্ষা এবার।

দিল্লিতে রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে টাইগাররা। দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আর তামিম ইকবালকে ছাড়াই এই সফর আগে থেকেই ব্যাক-ফুটে বাংলাদেশ।

এই চাপ সামলে উঠতে পারবে কি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা বাংলাদেশ দল?
শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সামনে আনেন বিপ্লবকে। অধিনায়কের কথায় বুঝতে বাকি থাকার কোনও কারণ নেই যে, প্রথম ম্যাচের একাদশে থাকছেন বিপ্লব।

‘এই মুহূর্তে আমাদের দলে বিপ্লবের মতো তরুণ লেগস্পিনার আছে। দীর্ঘদিন ধরে আমদের দলে একজন লেগস্পিনারের অভাব ছিল। এছাড়া পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, আল আমিন, শফিউল ইসলামরা আছে। আশা করি পেস-স্পিনের মিশেলে দারুণ কিছু হবে।’

বিপ্লবকে নিয়ে যে অধিনায়কের আলাদা ভাবনা আছে সেটাও স্পষ্ট করেন সংবাদ সম্মেলনে।
‘আলাদা করে বিপ্লবের কথা বলতে চাই। ও দারুণ প্রতিভাবান। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্য দেখিয়েছে। তবে এবারের প্রতিপক্ষ ভারত। আশা করছি সে তার সামর্থ্য দেখাতে পারবে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে