,

মাদকসেবী কারও সরকারি চাকরির সুযোগ নেই : ডিএমপি কমিশনার

news-image

নিউজ ডেস্ক : মাদকসেবী কারও সরকারি চাকরির সুযোগ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, আমরা এমন মেশিন কিনেছি, পাঁচ বছর আগে মাদক নিলেও ডোপ টেস্টে ধরা পড়তে হবে। আর মাদক নিলে সরকারির চাকরি করার কোনো সুযোগ নেই।

শনিবার (২ নভেম্বর) ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মাদক, জঙ্গিবাদ ও র‌্যাগিংবিরোধী সমাবেশে’ তিনি একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি) কৃষিবিদ মীর শহীদুল হক, উপ-পুলিশ কমিশনার (সদরদফতর) আনিসুর রহমান, উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পাঁচ বছর আগে মাদক নিলেও খবর আছে। তাই তোমরা মাদককে না বলো। মাদক নিয়ে মা-বাবার স্বপ্ন নষ্ট করো না।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার চার্জশিট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আগামী সপ্তাহের কয়েক দিন পরেই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে। সবকিছু চূড়ান্ত করেছি। আইজিপি (ড. মোহাম্মদ জাবেদ পাটোয়োরী) দেশে এলে এটা তাকে দেখিয়ে প্রকাশ করবো।

তিনি আরও বলেন, কারও আদর্শের সঙ্গে না মিললেই পিটিয়ে হত্যা করতে হবে? ভিন্ন আদর্শের হতেই পারে। জোর করে কাউকে আদর্শ শেখানো যায় না। সবাইকে মিলে-মিশে থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে পুলিশকে জানাতে হবে। আইন নিজের হাতে নেওয়া যাবে না। ফাহাদ হত্যায় ২২ জনকে ধরলাম, এদের মধ্যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকও আছেন। তার পাশে আজ কেউ নেই।

ধানমন্ডির জোড়া খুন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, খুনের আসল রহস্য দ্রুত বের হবে। আমরা অনেক দূর এগিয়ে গেছি।

জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, বোমা মেরে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়ার চিন্তা ভুল। ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠা হয়নি। আমাদের রাসুলল্লাহ (সা.) শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেছেন। আমরা সবাই জঙ্গিবাদকে না বলে শান্তির বাংলাদেশ গড়বো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর