,

আমরা সাকিবকে আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি : মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের নেতৃত্ব দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশ দলের এ তারকা ক্রিকেটার বলেছেন, সাকিব একটা ভুল করেছেন ঠিকই, কিন্তু তিনি কোনো অন্যায় করেননি।

রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

তিনি বলেন, আমরা সাকিবকে আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। ভবিষ্যতেও ভালোবেসে যাব। তিনি যখন শাস্তির মেয়াদ শেষে দলে ফিরবেন, আমরা দু’হাত বাড়িয়ে স্বাগত জানাব। যখন ও ড্রেসিংরুমে ফিরবে, আমরা সবাই ওকে জড়িয়ে ধরব।

প্রসঙ্গত, ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর কারণে এক বছর নিষিদ্ধ হন সাকিব।

নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে নেই সাকিব। অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে হবে মাহমুদউল্লাহদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর