,

প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ দল। সাকিব-তামিমকে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।

দিল্লিতে রোববার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে হেরে গেলে শ্রীলংকার মতো সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ হারের লজ্জায় পড়বে টাইগাররা।

পরিসখ্যানে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে স্বাগতিক ভারত। এর আগে টি-টোয়েন্টির ৮ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ- ভারত। সবগুলো ম্যাচেই জয় পায় বিরাট কোহলিরা। মুশফিক-মাহমুদউল্লাহরা সেই পরাজয়ের বৃত্ত ভাঙবেন এমন প্রত্যাশাই করছেন টাইগার সমর্থকরা।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিন বছর পর দলে ফেরানো হয়েছে আল-আমিন হোসেন ও আরাফাত সানিকে। তিন বছর আগে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তারা।

এই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন সানি ও আল-আমিনরা। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/ মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি/তাইজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর