,

জেএসসির প্রথম দিনেই দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৫ হাজার ৮২৪ পরীক্ষার্থী

news-image

রংপুর ব্যুরো : জেএসসি পরীক্ষার প্রথম দিনেই বাংলা বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মোট ২ লাখ ৪২ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিত ছিলো ৫ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী। এদিকে নকল করার অভিযোগে ১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ শনিবার সারাদেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-জেএসসি শুরু হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রংপুর জেলায় ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১ হাজার ৫৬২ জন, দিনাজপুর জেলায় ৪৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭৮৫ জন, গাইবান্ধা জেলায় ৩৩ হাজার ৯৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭৩০ জন, নীলফামারী জেলায় ২৮ হাজার ৫১৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৬১১ জন, কুড়িগ্রাম জেলায় ২৭ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭৫৭ জন, লালমনিরহাট জেলা ২০ হাজার ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪২০ জন, ঠাকুরগাঁও জেলায় ২৩ হাজার ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৫৫১ জন এবং পঞ্চগড় জেলায় ১৭ হাজার ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪০৮ জন পরীক্ষার্থী। এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রাম জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা