,

আ.লীগের অনুপ্রবেশকারির তালিকায় রংপুরের বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী

news-image

রংপুর ব্যুরো : বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সারাদেশে অনুপ্রবেশকারীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ও নিজস্ব বিশ্বস্ত ব্যক্তিদের দিয়ে গোপনে তদন্ত করে এই তালিকা প্রস্তুুত করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেই তালিকায় সারাদেশের ন্যায় রংপুরেরও ২২ জন রয়েছে। তারা গত কয়েক বছরে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে। এদের এক সময় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিল। বর্তমানে আওয়ামী লীগে এসে তারা নানা বির্তকিত ও অপরাধমুলক কর্মকা-ে জড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় ভাবে একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় রংপুরের ২২জনের নাম এসেছে। তারা হলেন, আবু বক্কর সিদ্দিক (৫নং ছাওলা ইউপির জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী) বর্তমানে তিনি ৫নং ছাওলা ইউপির আওয়ামী লীগের সহ-সভাপতি, মোফাজ্জল হোসেন (৭নং পীরগাছা ইউপির জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী) বর্তমানে তিনি ৭নং পীরগাছা ইউপির ৩নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি, আয়শা বেগম (৭নং পীরগাছা ইউপির জামায়াতে ইসলামীর সাবেক সদস্য) বর্তমানে তিনি ৭নং পীরগাছা ইউপির মহিলা লীগের সদস্য, শফিকুল ইসলাম (৭নং পীরগাছা ইউপির জামায়াতে ইসলামীর সাবেক সদস্য) বর্তমানে তিনি ৭নং পীরগাছা ইউপি আওয়ামী লীগের একটি সম্পাদকীয় পদে রয়েছেন, জুলেখা বেগম (৭নং পীরগাছা ইউপির জামায়াতে ইসলামীর সাবেক সদস্য) বর্তমানে তিনি ৭নং পীরগাছা ইউপির মহিলা লীগের সদস্য।

এছাড়াও রয়েছে- মোশাররফ হোসেন মোশা (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির সাবেক সভাপতি), মোঃ আব্দুর রউফ (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি), মোঃ সমতুল্লাহ (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য), আব্দুর রহিম (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি), মোঃ আবদার হোসেন (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি), রফিকুল ইসলাম (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির সাবেক সদস্য), আউয়াল মেকার (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য), সোলেমান আলী (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি), দুলাল মেম্বার (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি), কেরামত আলী (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির সাবেক সদস্য), আব্দুর রহিম (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি), আব্দুল হাই (বিএনপি’র ৫নং ছাওলা ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য), আবুল কালাম আজাদ (বিএনপি’র ৭নং পীরগাছা ইউপির সাবেক সহ-সভাপতি), কল্পনা বেগম (৭নং পীরগাছা ইউপির মহিলা বিএনপি’র সাবেক সদস্য), আল আমীন (৭নং পীরগাছা ইউপির বিএনপি’র সাবেক সদস্য), হারুন মিয়া (৭নং পীরগাছা ইউপির বিএনপি’র সাবেক সদস্য), রাজা মিয়া (৭নং পীরগাছা ইউপির বিএনপি’র সাবেক সদস্য) তারা প্রত্যেকেই বর্তমানে আওয়ামী লীগের সদস্য।

এবিষয়ে রংপুরের পীরগাছা উপজেলার ৭নং পীরগাছা ইউপির ৩নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি (তালিকা অনুযায়ী) মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করা হলেন তিনি বলেন, আমি সেচ্ছাসেবক লীগের সভাপতি নয়। এখানকার আওয়ামী লীগের নেতারা আমাকে সভাপতি বানাতে চেয়েছিল কিন্তু এখনও কাউন্সিল হয়নি। তিনি বর্তমানে আওয়ামী লীগের কোন পদে রয়েছেন জানতে চাইলে তিনি বলেন আমি শুধু আওয়ামী লীগকে সমর্থন করি।
এদিকে, ৭নং পীরগাছা ইউপির মহিলা লীগের সদস্য (তালিকা অনুযায়ী) আয়শা বেগমের মুঠোফোনে (তালিকায় পাওয়া নম্বর) ফোন করা হলে সে ফোনটিও রিসিভ করেন মোফাজ্জল হোসেন। তিনি বলেন আয়শা বেগম তার স্ত্রী। তিনিও মহিলা আওয়ামী লীগের সদস্য নয় বলে তিনি দাবি করেন।

একই উপজেলার ৫নং ছাওলা ইউপির আওয়ামী লীগের সহ-সভাপতি (তালিকা অনুযায়ী) আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে বলেন, আমি আগে জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলাম। এখন কোন দল করিনা। সরকার যে দলের আমিও সে দলের বলে দাবি করেন তিনি।
আওয়ামী লীগের ৫নং ছাওলা ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য (তালিকা অনুযায়ী) আব্দুর রউফ বলেন, আগে আমি বিএনপি করতাম। ৫-৭ বছর আগে বাদ দিছি। আওয়ামী লীগের সদস্য হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভালো জানেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা