,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জেএসসিসহ সমমান পরীক্ষায় অনুপস্থিত ১০২

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুষ্ঠিত জেএসসিসহ সমমান পরীক্ষার প্রথম দিনে ১০২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করে আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, এবার আশুগঞ্জে জেএসসি, জেডিসি ও কারিগরিসহ পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৩৯৭ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষায় দুই হাজার ৬১৮ পরীক্ষার্থীর মধ্যে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৭ পরীক্ষার্থী। জেডিসি পরীক্ষায় ৫৪০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৪ জন ও কারিগরিতে ২৩৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪১ জন। তিনি আরো বলেন, দুর্বল শিক্ষার্থী ও অভিভাবকদের অসচেতনায় পরীক্ষায় অংশ নেননি কিছু পরীক্ষার্থী। তবে অনুপস্থিতির বিষয় নিয়ে পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসা হবে।

এদিকে পরীক্ষাকেন্দ্র নকলমুক্ত ও প্রশ্ন ফাঁস রোধে শনিবার সকালে আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দায়, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি ,পরীক্ষা কেন্দ্র সুপার মাওলানা আবু বক্কর সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর