,

সাধারণ সম্পাদক পদ পেলেন আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেলেন হত্যা মামলার আসামি আব্দুল হামিদ ভোলা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ১০ নম্বর আসামি।

১৬ বছর পর গতকাল শুক্রবার ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হককে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভোলার নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে রকিবুল হত্যা মামলার আরো কয়েকজন আসামি পদ পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, ২০১৬ সালের ৫ ডিসেম্বর ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ওরফে ফরিদ নিখোঁজ হন। পরদিন সকালে তার নিজ গ্রাম ভারইয়ের একটি পুকুর পাড় থেকে রকিবুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ মাঈনুল হাসান মাসুদ ও মকবুল হোসেন তরফদারকে গ্রেফতার করে। পরে তারা রকিবুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে এ হত্যার সঙ্গে আব্দুল হামিদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। তদন্ত শেষে গত বছর ৫ মার্চ গোয়েন্দা পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে আব্দুল হামিদকে এ মামলার ১০ নম্বর আসামি করা হয়। আব্দুল হামিদ ভোলার ভূঞাপুর শহরের বাড়িতে এ হত্যার পরিকল্পনা এবং হত্যাকারীদের অর্থ দেওয়া হয় বলে অভিযোগপত্রে বলা হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর