,

ইউএস-বাংলায় পাখির আঘাত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পাখির আঘাতের শিকার হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাশ৮-কিউ ৮০০ উড়োজাহাজ। আজ শনিবার সকাল ৮টার দিকে ফ্লাইটটি অবতরণের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেন, অবতরণের সময় একটি পাখি উড়োজাহাজের ইঞ্জিনে আঘাত করে। তবে কোনো সমস্যা ছাড়াই এটি নিরাপদে অবতরণ করেছে।

সারোয়ার ই জামান আরও জানান, নভেম্বরে পাখির আনাগোনা বেড়ে যায় বিমানবন্দর এলাকায়। এ সময় সজাগ থাকার জন্য বিমানবাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের কাছে বার্ড শ্যুটার রয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ জরুরি অবতরণ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর