,

আ’লীগের সম্মেলন, বিদেশি অতিথিরা আমন্ত্রণ পাচ্ছেন না

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি উপ-পরিষদের আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শনিবার (০২ নভেম্বর) সম্মেলন প্রস্তুতি অভ্যর্থনা উপ-পরিষদের সভায় এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোহাম্মদ নাসিম বলেন, আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে এবং তারা উপস্থিত থাকবেন। তাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না।

তিনি আরও বলেন, সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে আওয়ামী লীগকে শতিশীল ও বেগবান করতে হবে। শক্তিশালী সংগঠন নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। আওয়ামী লীগই আমাদের শক্তি।

এ সময় বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি দুর্নীতিতে বারবার চাম্পিয়ন হয়েছে। দুর্নীতির কারণে বিএনপির নেত্রী খালেদা জিয়া জেল খাটছেন। তাদের মুখে আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা মানায় না। আমাদের নেত্রী শেখ হাসিনা নিজের ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি যে সাহস দেখিয়েছেন এই সাহস কেউ দেখাতে পারেনি।

সভায় সম্মেলন প্রস্তুতি অভ্যর্থনা উপ-পরিষদের সদস্য সচিব ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি বলেন, গত সম্মেলনে আমরা অর্ধশতাধিক বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। যেহেতু আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে এবং তারা থাকবেন, তাই এবার সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে আমরা দেশি অতিথি বিভিন্ন রাজনৈতিক দলের যাদের আমন্ত্রণ জানানো তদেরকে ভালোভাবে অভ্যর্থনা জানাতে হবে। এ বিষয়ে কমিটির সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও অভ্যর্থনা উপ-পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. শাম্মি আখতার, রিয়াজুল কবির কাওসার, শাহে আলম মুরাদসহ উপ-পরিষদের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা