,

ইমরান খানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানীতে একটি ইসলামি রাজনৈতিক দলের কয়েক হাজার নেতা-কর্মী দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অর্থনৈতিক দুর্ভোগের কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা। সরকারি বিভিন্ন ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে দাঙ্গা পুলিশ কনটেইনার ব্যবহার করে ব্যারিকেড বসিয়েছে।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানায়, এই বিক্ষোভের ডাক দিয়েছেন জমিয়তে উলেমা-ই-ইসলাম দলের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি ইমরান খানকে পদত্যাগের জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। কয়েক শ কার ও বাস নিয়ে গত রবিবার ‘আজাদি মার্চ’ শুরু হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তা রাজধানী করাচিতে পৌঁছেছে। সরকার অনুমোদিত উন্মুক্ত স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। এখানে দলীয় পতাকা নাড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা।

শনিবার দেশটির ‘রেড জোন’ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত শিপিং কনটেইনার সড়কে স্থাপন করেছে। এই এলাকায় রয়েছে দেশটির পার্লামেন্টে, সুপ্রিম কোর্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন।

ফজলুর রহমান ইঙ্গিত দিয়েছেন, রবিবারের মধ্যে ইমরান পদত্যাগ না করলে বিক্ষোভকারীদের নিয়ে তিনি রেড জোনে প্রবেশ করবেন। কোনও চাপেই তিনি নতি স্বীকার করবেন না।

শুক্রবার রাতে দেওয়া ভাষণে জমিয়ত নেতা বলেছেন, তাদের মিছিল শান্তিপূর্ণ। কিন্তু ইমরান খানের সরকারি বাসভবনে প্রবেশ করে তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তিনি দেশটির সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন।

এই বিক্ষোভে কোনও নারী অংশ নিচ্ছেন না। বিক্ষোভের খবর সংগ্রহে নারী সংবাদকর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা