,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ সন্তানের জননীর গলাকাটা মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ২ সন্তানের জননীর গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম চাঁনতারা বেগম (৪২)। সে ওই এলাকার খলিল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খলিল মিয়ার ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খলিল ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। শনিবার ভোরে স্ত্রী, ছেলে ও মেয়েকে ঘুমে রেখে ফজরের নামাজে যায় খলিল। পরে ঘরে এসে তার স্ত্রী গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, জেলা সদর হাসপাতালের মর্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেয়ে ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর