,

পরিচয় মিলেছে লরিতে নিহত ৩৯ জনের

news-image

আন্তর্জাতি ডেস্ক : যুক্তরাজ্যের এসেক্সে লরির কন্টেইনারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া ৩৯ জনই ভিয়েতনামের নাগরিক। এর আগে তাদের চীনা নাগরিক ভাবা হলেও সে ধারণা ভুল বলে জানিয়েছে এসেক্স পুলিশ।

এ ঘটনায় ভিয়েতনাম সরকার ও ভুক্তভোগী কয়েকটি পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানিয়েছে তারা।

মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর ছিল। এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ড থেকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে ২৫ বছরের লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ট্রাকটি বেলজিয়াম-বুলগেরিয়া থেকে ১৯ অক্টোবর যুক্তরাজ্যের ওয়েলসের হলিহেড এলাকায় প্রবেশ করে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে লন্ডনে ভিয়েতনাম দূতাবাস। পাশাপাশি, মৃত সবার পরিচয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে তারা।

এসেক্স পুলিশের অ্যাসিসটেন্ট চিফ কনস্টেবল টিম স্মিথ বলেন, নিহত ব্যক্তিরা সবাই ভিয়েতনামের নাগরিক। আর ভিয়েতনাম সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা