,

মালিতে জঙ্গি হামলা, অন্তত ৩৫ সেনা নিহত

news-image

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি হামলায় অন্তত ৩৫ সেনা নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার মালির উত্তরাঞ্চলের একটি সেনা অবস্থানে এ হামলা হয়, জানিয়েছে বিবিসি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।সেপ্টেম্বরের শেষে মালির কেন্দ্রে দুটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়ে জঙ্গিরা আরও ৩৮ জনকে হত্যা করেছিল। ওই হামলার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরাঞ্চলে এ হামলা হল।

পশ্চিম আফ্রিকার এ দেশটিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিসংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি আছে। এসব ঘাঁটি থেকেই মূলত সাহেল নামে পরিচিত উপকূলীয় অঞ্চল বিশেষ করে নাইজার ও বুরকিনা ফাসোর কিছু অংশে জঙ্গিরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।শুক্রবারের হামলায় মালির সশস্ত্র বাহিনীর অন্তত ৩৫ জন নিহত হয়েছে বলে ফেইসবুক পেইজে দেওয়া পোস্টে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেপ্টেম্বরের হামলায় দেশটির সরকার জঙ্গিদের কাছে ওই দুটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছিল। মালিতে ফরাসী সেনা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর