সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘর্ষের পর কুয়েট বন্ধ

news-image

দুই দল শিক্ষার্থীর সংঘর্ষের পর বন্ধ হয়ে গেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।শুক্রবার মধ্যরাতে কুয়েট কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।তবে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা যথারীতি হবে বলে জানিয়েছেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।

ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে বন্ধ হয়েছে কুয়েট।ওই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন বলে কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম জানিয়েছেন।তিনি সাংবাদিকদের বলেন, “রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে কুয়েট বন্ধ ঘোষণা করে শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি ও রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।”

শুক্রবার কুয়েটে আন্তঃহল ফুটবল খেলা ছিল। দুটি হলের খেলা নিয়ে উত্তেজনার একপর্যায়ে এক পক্ষ রেফারি ও লাইন্সম্যানদের ধাক্কা দেয়। বিষয়টি অন্য হলের শিক্ষার্থীরা মোবাইলে ভিডিও করে। এ নিয়ে উভয় হলের ছাত্ররা সংঘর্ষে জড়ায়।আহতদের মধ্যে শাহ আলম ও আকবরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

“বিষয়টি বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে, এমন আশঙ্কায় একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে,” বলেন উপাচার্য কাজী সাজ্জাদ।খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে