,

সেই শিশুর আশ্রয় হলো সেফহোমে

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সেফহোমে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাটে শিকল দিয়ে বেঁধে রাখা শিশুসহ তার মাকে।

বৃহস্পতিবার দুপুরে লঞ্চ টার্মিনালের জেটি থেকে ওই শিশু ও তার মাকে উদ্ধার করা হয়। এরপর গাজীপুরের নিরাপত্তা আশ্রয়স্থানে রাখার আবেদন করে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, আমরা এসপি স্যারের নির্দেশে দ্রুত শিশু ও তার মাকে উদ্ধার করি। ওই নারীর কথাবার্তা অসংলগ্ন মনে হলে এবং তিনি কোনো নাম ঠিকানা না বলতে পারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে গাজীপুরের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই অনুপ অধিকারী বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিল্টন হোসেনের নির্দেশে গাজীপুরের নারী শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে তাদের প্রেরণ করা হয়েছে।

ওই শিশুর মা নিজেকে নিজের নাম শ্রীদেবী বলে দাবি করেন। মূলত ছেলে যেন হারিয়ে না যায় বা কোথাও না যায় সেজন্যই তিনি এ কাজ করেন। তবে শিশুটির বাবার পরিচয় তিনি জানাতে পারেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর