,

দেশে বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে : জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। যাতে শিক্ষা শেষে যুবকরা কাজে যোগ দিতে পারেন। এ ব্যাপারে সরকারকে কর্মমুখী বড় বড় প্রকল্প হাতে নিতে হবে।

শুক্রবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশে বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ। কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে যুব সমাজ হতাশ হয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে। আবার মাদকের টাকা যোগাড় করতে তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

জিএম কাদের বলেন, দেশে বেকারত্ব দূর করতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অনেক কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন। জাতীয় পার্টি পল্লীবন্ধুর আদর্শ সামনে রেখে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, নাজমা আক্তার এমপি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর