,

বিপন্ন বনরুই উদ্ধার

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার প্রত্যন্ত গ্রামের ধানক্ষেত থেকে বিপন্ন বনরুই উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে স্থানীয় বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে বনরুইটি হস্তান্তর করে নাগেশ্বরী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে কচাকাটা থানার পূর্বকেদার গ্রামের একটি ধানক্ষেত থেকে বনরুইটি উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা বনরুইটিকে বস্তাবন্দি অবস্থায় একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে সেটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

নাগেশ্বরী বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বনরুইটি সুস্থ রয়েছে। তা রংপুর বিভাগীয় বনবিভাগ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে মৌলভীবাজার বনাঞ্চলে মুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা