,

আশুগঞ্জে আইসিটির অধিগ্রহনকৃত ভ‚মির জটিলতা বিষয়ে গণশুনানী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অভ্যন্তরীন কন্টেইনার নদীবন্দর নির্মাণ (আইসিটি) প্রকল্পের বিষয়ে অধিগ্রহনকৃত যায়গা সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়ে জটিলতা সমাধানের জন্য গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার চারচারতলা এলাকার মহরম পাড়া এলাকায় এই গণশুনানী অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াস মেহেদী এই গণশুনানী নেন।

এসময় আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফিরোজা পারভীন, সাবেক অধিগ্রহন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ার মো. রুহুল আমিন সরকার, আশুগঞ্জ সদর ইউনিয়ন ভ‚মি অফিসের উপ সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন মামলার বাদি ও বিবাদীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াস মেহেদী জানান, আশুগঞ্জ উপজেলার চরচারতলার এলাকার মহরম পাড়ায় আশুগঞ্জের অভ্যান্তরীন কন্টেইনার নদীবন্দর নির্মাণ প্রকল্পের জন্য ২৫ একর ৬০ শতাংশ জমি অধিগ্রহনের জন্য ৬২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যেই কোন মামলা না থাকায় ২০০ টি দাবীর বিপরিতে প্রায় ৪০০ কোটি টাকা সংশ্লিষ্টদের দেয়া হয়েছে। বাকিদের টাকা বিতরনের আগেই প্রায় ৩’শর বেশী মামলা রয়েছে আদালতে। আর এই বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় আমরা আর কাউকেই টাকা দিতে পারছি না।

তিনি আরো বলেন, অধিগ্রহনের যায়গার টাকার বিষয়ে কোন অফিসারের সাথে টাকা পয়সা লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। তবে বিভিন্ন পাকা ভবন ও অবকাঠামোর বিষয়ে কোন জটিলতা না থাকলে ক্ষতিগ্রস্থদের টাকা দিয়ে দেয়ার জন্য চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর