,

আবু ইব্রাহিম আল-হাশেমি আইএসের নতুন প্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মার্কিন বাহিনীর হামলায় নিহত হন আইএস নেতা আবু বকর আল-বাগদাদি।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি।

আইএসের গণমাধ্যম শাখা আল-ফুরকানে এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে বিয়ষটি জানানো হয়েছে।

এর আগে গত রোববার ভোর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে অভিযান চালিয়ে বিশ্বের মোট ওয়ান্টেড জঙ্গি আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন এলিট ফোর্সের সদস্যরা। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে আইএসের প্রধান বাগদাদিকে মার্কিন অভিযানে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন ট্রাম্প।

তিনি বলেন, সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ‘কুকুরের মতো, কাপুরুষের মতো’ মারা গেছেন বাগদাদি। ট্রাম্প বলেন, সুরঙ্গের ভেতরে বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে তিন সন্তানসহ মারা গেছেন আল-বাগদাদি। এ সময় কান্নাকাটি, চিৎকার ও চেচামেচি করছিলেন তিনি।

চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার গির্জা ও রেস্টুরেন্টে বোমা হামলা চালিয়ে আইএসের সদস্যরা ২৫০ জনকে হত্যা করেছে বলে দাবি করে এক ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন আইএসের এই প্রধান।

২০১৪ সালের ইরাকের মসুলের গ্রেট মসজিদে প্রথমবারের মতো দেখা গিয়েছিল বাগদাদিকে। ওই মসজিদে দেয়া এক ভাষণে সিরিয়া এবং ইরাকের কিছু অঞ্চল ইসলামি খিলাফত রাষ্ট্রের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর